উপকূলীয় নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা বাড়াতে বরগুনা জেলা প্রশাসনের সহযোগিতায় উইমেন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশনের উদ্যোগে হস্তশিল্প মেলা শুরু হয়েছে।
মেলায় প্রায় ৪০টি স্টলে বরগুনার বিভিন্ন উপজেলার নারীদের হাতে তৈরি বাহারি নকশীকাঁথা, শীতলপাটি, বাঁশ ও বেতের শো-পিস, পাটজাত ব্যাগ এবং গৃহস্থালি পণ্য প্রদর্শন ও বিক্রি হচ্ছে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বরগুনার নারীদের হাতের কাজ প্রশংসনীয়। ডিজিটাল প্ল্যাটফর্ম ও ই-কমার্সের মাধ্যমে এসব পণ্য বিশ্ববাজারে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে হবে।

