রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
খবর বরগুনা — Khobor Barguna

সত্যের সন্ধানে, বরগুনার প্রতিচ্ছবি | Khobor Barguna — All Barguna's News

তালতলীর শুভসন্ধ্যা সমুদ্র সৈকত ও রাখাইন পল্লীতে পর্যটকদের উপচে পড়া ভিড় - ছবি 1
তালতলীর শুভসন্ধ্যা সমুদ্র সৈকত ও রাখাইন পল্লীতে পর্যটকদের উপচে পড়া ভিড় - ছবি 2
1/2
তালতলীবিনোদন

তালতলীর শুভসন্ধ্যা সমুদ্র সৈকত ও রাখাইন পল্লীতে পর্যটকদের উপচে পড়া ভিড়

তালতলী প্রতিনিধি

২৫ অক্টোবর, ২০২৬ এ ১১:২৫ AM

পড়তে সময়: 3 মিনিট

বঙ্গোপসাগরের কোলঘেঁষে অবস্থিত বরগুনার তালতলী উপজেলার শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে এখন পর্যটকদের পদচারণায় মুখরিত। প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এই বালুকাময় সৈকত আর তার পেছনের ঘন ঝাউবন প্রকৃতিপ্রেমীদের দারুণভাবে মুগ্ধ করছে।

সৈকত উপভোগের পাশাপাশি পর্যটকরা ভিড় করছেন তালতলীর ঐতিহাসিক রাখাইন পল্লীগুলোতে। সেখানে রাখাইন নারীদের হাতে বোনা রঙিন তাঁতের পোশাক, ঐতিহ্যবাহী খাবার ও তাদের বৈচিত্র্যময় জীবনধারা প্রত্যক্ষ করছেন দর্শনার্থীরা।

বিজ্ঞাপনবিজ্ঞাপন দিন: +৮৮০৯৬৩৮৪৮২১৬৪
তায়িফ মেডিকেল কর্নার

পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের টহল জোরদার করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা সৈকতে আরও উন্নত সুযোগ-সুবিধা ও আধুনিক রিসোর্ট গড়ে তোলার দাবি জানান।

শেয়ার করুন:FacebookWhatsApp
তালতলীর শুভসন্ধ্যা সমুদ্র সৈকত ও রাখাইন পল্লীতে পর্যটকদের উপচে পড়া ভিড়