বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদের মোহনায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা এক দুঃসাহসিক অভিযান পরিচালনা করে প্রায় ৫০ মণ নিষিদ্ধ জাটকা মাছসহ তিনটি কাঠের ট্রলার আটক করেছেন।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দকৃত জাটকাগুলো উপজেলার বিভিন্ন স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও অসহায় দুস্থদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।
কোস্টগার্ডের স্টেশন কমান্ডার জানান, জাটকা নিধন রোধে নদীতে তাদের টহল অব্যাহত থাকবে এবং কোনো ধরনের অবৈধ মাছ শিকার বরদাশত করা হবে না।

