বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়ার কাছাকাছি এলাকায় মাছ ধরার সময় ঝড়ের তোড়ে 'এফবি আল্লাহর দান' নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। তবে অন্য একটি ট্রলারের দ্রুত তৎপরতায় ট্রলারে থাকা ৬ জন জেলেকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
উদ্ধারকৃত জেলেদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
পাথরঘাটা ট্রলার মালিক সমিতি উদ্ধারকারী ট্রলারের মাঝিমাল্লাদের সাহসিকতার জন্য পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে।

