শারদীয় দূর্গাপূজার দীর্ঘ ছুটিতে পর্যটকদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকত। সাথে যুক্ত হয়েছে পর্যটন কর্পোরেশন আয়োজিত ২৩ ও ২৪ অক্টোবরের বর্নাঢ্য বিচ কার্নিভাল। হোটেল , মোটেল, রিসোর্টগুলো ইতিমধ্যে পূর্ণ হয়ে গেছে। সব মিলিয়ে কুয়াকাটায় এখন উৎসবমুখর পরিবেশ।