মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে বরগুনার পায়রা, বিষখালী ও বলেশ্বর নদে একযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড।
অভিযানকালে নদীতে মাছ শিকাররত অবস্থায় একাধিক ট্রলার তল্লাশি করে প্রায় ৫০ হাজার মিটার ক্ষতিকর কারেন্ট জাল ও মশারি জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাল জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা জানান, মা ইলিশ নিরাপদে ডিম ছাড়তে পারলে আগামী মৌসুমে ইলিশের উৎপাদন বহুলাংশে বৃদ্ধি পাবে। অভিযান সার্বক্ষণিক চলমান থাকবে।

