১৯৭০ সালের ১২ নভেম্বর উপকূলে আঘাত হানা শতাব্দীর ভয়াবহতম ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে নিহতদের স্মরণে বরগুনায় যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালিত হয়েছে। বরগুনা জেলা প্রশাসন ও সামাজিক সংগঠনগুলোর উদ্যোগে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সন্ধ্যায় বরগুনা সার্কিট হাউস প্রাঙ্গণে খাকদোন নদীর মোহনায় প্রদীপ প্রজ্বলন ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচকরা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে। ভবিষ্যৎ দুর্যোগ থেকে বাঁচতে উপকূলের পুরো এলাকায় শক্ত টেকসই বেড়িবাঁধ এবং উপকূলীয় বনভূমির বনায়ন জোরদার করতে হবে।

