বরগুনা পৌরসভাকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও মশকমুক্ত রাখতে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। সকাল থেকে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা শহরের প্রধান সড়ক ও ড্রেন থেকে জমে থাকা পলিথিন ও ময়লা অপসারণ করেন।
পৌর প্রশাসক জানান, যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিটি ওয়ার্ডে অতিরিক্ত ডাস্টবিন স্থাপন করা হয়েছে এবং নাগরিক সচেতনতা বাড়াতে মাইকিং করা হচ্ছে।
নাগরিকরা এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এবং নিয়মিত মশক নিধন ওষুধ ছিটানোর আহ্বান জানিয়েছেন।

