দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে (বিএফডিসি ঘাট) ভোর থেকেই ইলিশ বেচাকেনায় সরগরম হয়ে উঠেছে। গভীর সমুদ্র থেকে একে একে ঘাটে নোঙর করছে মাছবোঝাই ট্রলার।
আড়তদাররা জানান, সাগরে কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ ধরা পড়ায় ঘাটে আমদানি বেশ ভালো। এক কেজি বা তার বেশি ওজনের ইলিশের মণ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে চড়া মূল্যে। বরফ দিয়ে প্যাকেটজাত করে এসব ইলিশ দ্রুত ঢাকা ও চট্টগ্রামে পাঠানো হচ্ছে।
স্থানীয় জেলে সমিতির সভাপতি বলেন, তেলের দাম বেশি থাকায় খরচ অনেক বেড়ে গেছে। তবে ইলিশের ভালো দাম পাওয়ায় জেলেরা খুশি।

