বরগুনার বিষখালী নদীতে মাছ শিকার করার সময় এক জেলের জালে উঠে আসে প্রায় ২৫ কেজি ওজনের একটি বিরল সামুদ্রিক কচ্ছপ। সচেতন জেলে কচ্ছপটিকে আঘাত না করে স্থানীয় বন বিভাগকে অবহিত করেন।
বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ দল ঘটনাস্থলে গিয়ে কচ্ছপটি পরীক্ষা করে নিশ্চিত করে যে এটি আন্তর্জাতিকভাবে বিপন্ন অলিভ রিডলি প্রজাতির সামুদ্রিক কচ্ছপ।
পরবর্তীতে বন বিভাগ ও কোস্টগার্ডের যৌথ উদ্যোগে হরিণঘাটা সমুদ্র মোহনায় কচ্ছপটিকে নিরাপদে সাগরে অবমুক্ত করা হয়।

