উপকূলের বেকার যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে বরগুনার বেতাগী উপজেলায় তিন মাস মেয়াদী বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী তরুণ-তরুণীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই ও প্রশিক্ষণ কিট তুলে দেওয়া হয়।
কর্মকর্তারা জানান, প্রশিক্ষণ শেষে সফল শিক্ষার্থীদের সহজ শর্তে যুব ঋণ প্রদান করা হবে যাতে তারা নিজস্ব উদ্যোগে ক্ষুদ্র ব্যবসা বা ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন।

