বরগুনার বেতাগী উপজেলার বিষখালী নদীর বিভিন্ন খেয়াঘাটে ঝুঁকিপূর্ণভাবে অতিরিক্ত যাত্রী পারাপার বন্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে নৌ-পুলিশ ও বিআইডব্লিউটিএ।
অভিযানকালে ট্রলার চালকদের লাইফ জ্যাকেট ও বয়া সার্বক্ষণিক নৌযানে রাখার নির্দেশ দেওয়া হয়। অতিরিক্ত যাত্রী তোলায় কয়েকটি ট্রলারের বিরুদ্ধে সতর্কতামূলক জরিমানা আদায় করা হয়।
নৌ-পুলিশের কর্মকর্তা বলেন, কুয়াশা ও নদীতে তীব্র স্রোতের সময় কোনোভাবেই অতিরিক্ত যাত্রী তোলা যাবে না। যাত্রী সুরক্ষায় এই নজরদারি অব্যাহত থাকবে।

