পায়রা নদীর তীব্র ভাঙনে ঘরবাড়ি হারানো আমতলীর লোচা ও গাজীপুর গ্রামের ৫০টি অসচ্ছল পরিবারকে পুনর্বাসন সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে জরুরি শুকনো খাবার সামগ্রী, চাল, ডাল এবং গৃহনির্মাণের জন্য টিন ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভাঙনকবলিতদের জন্য বিকল্প নিরাপদ স্থানে সরকারি খাস জমিতে গুচ্ছগ্রাম প্রকল্পের মাধ্যমে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

