রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
খবর বরগুনা — Khobor Barguna

সত্যের সন্ধানে, বরগুনার প্রতিচ্ছবি | Khobor Barguna — All Barguna's News

আমতলীতে বোরো ধানের চারা রোপণে ব্যস্ত কৃষক, বাম্পার ফলনের আশা - ছবি 1
আমতলীতে বোরো ধানের চারা রোপণে ব্যস্ত কৃষক, বাম্পার ফলনের আশা - ছবি 2
1/2
আমতলীkrishi-shilpa

আমতলীতে বোরো ধানের চারা রোপণে ব্যস্ত কৃষক, বাম্পার ফলনের আশা

আমতলী প্রতিনিধি

২৫ অক্টোবর, ২০২৬ এ ১:২৫ AM

পড়তে সময়: 3 মিনিট

বরগুনার আমতলী উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিস্তীর্ণ ফসলের মাঠে এখন কৃষকের সোনালী ব্যস্ততা। শীতের সকালে কুয়াশা ভেদ করে কৃষকেরা দল বেঁধে বোরো ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন।

কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে আমতলীতে প্রায় ২২ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উন্নত জাতের ব্রি-ধান ৮৯ ও ব্রি-ধান ৯২ জাতের প্রতি কৃষকের আগ্রহ বেশি দেখা যাচ্ছে।

বিজ্ঞাপনবিজ্ঞাপন দিন: +৮৮০৯৬৩৮৪৮২১৬৪
তায়িফ মেডিকেল কর্নার

কৃষকরা জানান, সেচের পানি ও সময়মতো বিদ্যুতের সরবরাহ ঠিক থাকলে বিগত মৌসুমের চেয়ে এবার ফলন অনেক ভালো হবে।

শেয়ার করুন:FacebookWhatsApp
আমতলীতে বোরো ধানের চারা রোপণে ব্যস্ত কৃষক, বাম্পার ফলনের আশা