বরগুনার আমতলী উপজেলা সদরে নির্মাণাধীন চারতলা বিশিষ্ট আধুনিক মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ প্রায় ৯৫ শতাংশ সম্পন্ন হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা জানিয়েছেন, দৃষ্টিনন্দন এই মসজিদে একসাথে দেড় হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এছাড়া রয়েছে নারী ও পুরুষের পৃথক ওজুখানা, লাইব্রেরি, গবেষণা কেন্দ্র ও ইসলামিক বইয়ের স্টল।
স্থানীয় ধর্মপ্রাণ মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী মাসেই এটি মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দেওয়ার আশা করা হচ্ছে।

