বরগুনার তালতলী উপজেলার বঙ্গোপসাগর তীরবর্তী সোনাকাটা টেংরাগিরি বনাঞ্চলে পর্যটকদের সুবিধার্থে বন বিভাগের উদ্যোগে নতুন একটি তিনতলা বিশিষ্ট কাঠের ওয়াচ টাওয়ার এবং ৫০০ মিটার দীর্ঘ ফুটট্রেইল নির্মাণ কাজ শেষ হয়েছে।
এই ওয়াচ টাওয়ার থেকে পুরো ম্যানগ্রোভ বন এবং সমুদ্রের দিগন্তরেখা একসাথে উপভোগ করা যায়। প্রতিদিন শত শত পর্যটক প্রাকৃতিক এই অপার সৌন্দর্য দেখতে ভিড় করছেন।
স্থানীয় পর্যটন সংশ্লিষ্টরা বলেন, যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হলে সোনাকাটা বন কুয়াকাটার মতোই একটি আকর্ষণীয় আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে পরিণত হবে।

